Talas crime dristi
৩০ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে কসবা উপজেলায় একযোগে খতমে ইউনুস ও ২২টি খাসি দিয়ে সাদকাহ; এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে কসবা উপজেলায় একযোগে খতমে ইউনুস ও ২২টি খাসি দিয়ে সাদকাহ; এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কসবা উপজেলাজুড়ে অনুষ্ঠিত হলো মহতি উদ্যোগ—খতমে ইউনুস, বিশেষ দোয়া, সাদকাহে জারিয়া এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান।
রবিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী কসবা পৌরসভা, কসবা পশ্চিম ইউনিয়ন, বিনাউটি, বাদৈর,মূলগ্ৰাম, মেহারী,বায়েক, কায়েমপুর, গোপীনাথপুর, কুটি ইউনিয়নসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কসবা পৌর বিএনপি ।

আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় আয়োজিত এ ধর্মীয় ও মানবিক উদ্যোগে ২২টি খাসি কোরবানি করে গরিব-অসহায় মানুষ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী খতমে ইউনুস, বিশেষ মোনাজাত এবং সাদকাহে জারিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কর্মসূচির প্রতিটি স্থানে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করে বিশেষ দোয়া করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ সাদকাহে জারিয়া আয়োজন করা হয়। তারা বলেন, “আমরা বিশ্বাস করি, এই মহতী উদ্যোগের সওয়াব বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা লাভে সহায়ক হবে। পাশাপাশি এতিম ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা ধন্য।”

নেতাকর্মীরা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন; তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সর্বস্তরের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী কসবা উপজেলাজুড়ে অনুষ্ঠিত এ উদ্যোগ ধর্মীয়, মানবিক ও সামাজিক আবহে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/1235/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০