faisal shikder
২৮ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান, গাইবান্ধা

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- (রাজ-৪৯৪) এর কার্যালয় জামায়াত কর্তৃক দখলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সহ সভাপতি আজাহার আলী, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাদেকুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ সাহেদ আলী, দপ্তর সম্পাদক আরিফ মিয়া, প্রচার সম্পাদক রাজা মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া আলম জলিল, কার্যকারি সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মোশফেকুর রহমান রিপন জানান,পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং- রাজ ৪৯৪ এর কার্যনির্বাহী কমিটির বিগত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর হতে সংগঠনের সাধারণ সম্পাদক পলাতক থাকায় ও সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায়

গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সংগঠনটির আয়োজনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল মোত্তালিব সরকার বকুল কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের দায়িত্ব ও কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করছে মোশফেকুর রহমান রিপন ও আব্দুল মোত্তালিব সরকার বকুলের নেতৃত্বে বর্তমান কার্যনির্বাহী কমিটি৷

এ কমিটি গঠনের পর হতে স্থানীয় জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন মিয়ার নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়ায় পেশীশক্তি খাটিয়ে বিগত ১ জুন ২০২৫ ইং তারিখে পলাশবাড়ীতে অবৈধভাবে একটি তলবী সভা কার্যক্রম পরিচালনা করে যা শ্রম দপ্তর রাজশাহী কর্তৃক বাতিল ও অবৈধ ঘোষণা করেন। এরপরেও আবারো গত

১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী বরাবর তলবী সভার জন্য প্রতিনিধি চেয়ে শ্রম দপ্তর রাজশাহীতে আবু তাহের ড্রাইভার আবেদন করেন। এ আবেদনের ভিত্তিতে শ্রম দপ্তর রাজশাহী কর্তৃক তদন্ত সাপেক্ষে গত ২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী এক পত্রে উক্ত তলবী সভা আহবানকারি আবু তাহের ড্রাইভারের আবেদনটি বাতিল করে। একই সঙ্গে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন৷

রাজশাহী শ্রম দপ্তর বার বার আবেদন করে কোন প্রকার বৈধতা না পেয়ে পেশীশক্তি খাটিয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৪৯৪ এর চলমান কমিটি নিয়ে নানাভাবে ষড়যন্ত্র ও শ্রমিকদের মাঝে দাঙ্গা সৃষ্টির পায়তারা করছেন৷ আমাদের গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় খাইরুল ইসলাম চাঁন ও আবু তাহের ড্রাইভারের নেতৃত্বে দখল করা হয়েছে ৷ এমতবস্থায় আমরা শ্রম দপ্তর রাজশাহী, গাইবান্ধা জেলা প্রশাসন, গাইবান্ধা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাচ্ছি যে, অবৈধ ভাবে বারবার সংগঠনের মাঝে বিশৃংখলা সৃষ্টিকারি ও অফিস দখলকারি চিহৃিন্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি৷

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae/1119/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০