faisal shikder
২৫ ডিসেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার প্রতিবাদে খুলনায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

খুলনা ব্যুরো:

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধের দাবিতে খুলনায় কর্মরত মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের সামনে ‘খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
লেখক, সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, এই হামলা কোনো একক গণমাধ্যমের বিরুদ্ধে নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং সামগ্রিকভাবে দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত।
তাঁরা বলেন, আজ তাঁরা কোনো নির্দিষ্ট পত্রিকার পক্ষে দাঁড়াননি; তাঁরা দাঁড়িয়েছেন সত্যের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে। সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ একটি সুপরিকল্পিত চেষ্টা, যার লক্ষ্য স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়া।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘কোনো গণমাধ্যমের ওপর আঘাত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলা মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার ওপরও আঘাত।’
বক্তারা বলেন, ফ্যাসিবাদ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়; যেখানে এই মানসিকতা বিরাজ করবে, তার বিরুদ্ধেই সাংবাদিকরা আগে যেমন সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও তেমনি থাকবেন।
বক্তারা আরও বলেন, এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং এর নেপথ্যে কারা নেতৃত্ব দিয়েছে, তা প্রকাশ করতে হবে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সঠিক বিচার নিশ্চিত না হলে বর্তমান সরকার ব্যর্থ প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন তাঁরা।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. রাশিদুল ইসলাম, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, নয়াদিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, সমকালের খুলনা অফিস প্রধান আবুল হাসান হিমালয়, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শেখ আল-এহসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সহসভাপতি ও আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক কাজী শামীম আহমেদ, একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, দীপ্ত টিভির ব্যুরো প্রধান ইয়াসীন আরাফাত রুমি, যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমেদ মুসা রঞ্জু, চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান বেল্লাল হোসেন সজল এবং যমুনা টিভির খুলনা প্রতিনিধি প্রবীর কুমার বিশ্বাস।
এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন কালবেলার ব্যুরো প্রধান বশির হোসেন, খুলনাঞ্চলের জ্যেষ্ঠ প্রতিবেদক রানা কবীর, ডিবিসি টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, এখন টিভির প্রতিবেদক রামীম চৌধুরী, হেলাল আহমেদ মোল্লা, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদক অভিজিৎ পাল, চ্যানেল ওয়ানের প্রতিবেদক সোহেল মাহমুদ, আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মো. রাজু আহমেদ, দৈনিক জন্মভূমির সাংবাদিক দেবব্রত রায়, দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম, জন্মভূমির নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ, সময় টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন রুবেল ও তানজীম আহমেদ, আমার দেশের নিজস্ব প্রতিবেদক মো. কামরুল ইসলাম মনি, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল, প্রথম আলোর ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন, দ্য ডেইলি স্টারের খুলনা প্রতিনিধি দীপঙ্কর রায়, দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক হাবিবুর রহমান, এনপিবির ইমরান হোসেন এবং ভয়েস অব টাইগারের উম্মে উমামা রাত্রি প্রমুখ।
বক্তারা বলেন, সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে স্তব্ধ করার এই চেষ্টা রাষ্ট্র ও সমাজের জন্য গভীর অশনিসংকেত। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এ ধরনের মব সন্ত্রাস আরও বাড়বে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0/1687/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০